
মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়নে প্রচন্ড ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আর খাদ্যশস্য (চাল) দুই দিনব্যাপী বিতরণের কাযক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়ন পরিযদ প্রাঙ্গণে ইউনিয়নের চারটি ওয়ার্ডে ৩৬০০ জনকে ২৫ কেজি করেছেন বিতরণ করা হয় ।
আজ ২৬ এপ্রিল (রবিবার) বেলা ১১ টায় ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলামের সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, ইউ পি সদস সাইফুল ইসলাম, মতিয়ার রহমান, আঃ মালেক, জাহাঙ্গীর আলম, সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
কিছুদিন পূর্বে ঘটে যাওয়া প্রচন্ড ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১নং এলুয়াড়ী ইউনিয়নের ৩৬০০ জন কে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ ২৬ ও ২৭ এপ্রিল ২দিন ব্যাপি চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম। তিনি আরো বলেন হঠাৎ শিলাবৃষ্টিতে শস্য ক্ষেতের যে পরিমাণ ক্ষতি হয়েছে বা ঘর বাড়ী ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য সরকারের তহবিল হইতে ৯০ মেট্রিক টন চাল এবং ৬৫ বান্ডিল টিন সহ নগদ অর্থ সহায়তা এসেছে যা আজ আপনাদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে ।
ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নিবাহী কর্মকর্তা আহমেদ হাছান । তিনি বলেন কিছুদিন পূর্বে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যে পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব, তবে ক্ষয়ক্ষতি বিবেচনা করে দ্রুত গতিতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এই চাল বিতরণ করা সম্ভব হয়েছে।।