1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় হোটেল রোজ ভ্যালিতে মঠবাড়িয়া উপজেলা শাখার জামায়াতের নেতৃবৃন্দগণ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হারুন-অর-রশিদের সঞ্চালনায় মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির প্রফেসর আব্দুল জলিল শরীফ বলেন, জামায়াত এমন একটি সংগঠন যারা টেন্ডার, চাঁদাবাজি, দখলদারিত্বে বিশ্বাসী নয়। আমাদের একটি মাত্র অঙ্গীকার জনগণের জানমাল রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী অতন্ত্র প্রহরীর মত মাঠে কাজ করে যাবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। বাংলার জমীনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যত ধরনের পরীক্ষা আসুক ধৈর্য্যরে সাথে তার যেন মোকাবেলা করতে পারি। তবে শরীয়াহ্ আইনের সাংঘর্ষিক কোন মতবাদের সাথে আমাদের কোন আপোষ নেই। এ সময় তিনি বলেন, আপনারা গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পন। আপনাদের লিখনীর মাধ্যমে গোটা জাতির কাছে আমাদের সমাজ গঠনের ম্যাসেজ গুলো পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো: আফজাল হোসেন, পৌর জামায়াতের আমির মীর মো: আব্দুল মালেক, ঢাকা কেরানীগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, উপজেলা নির্বাচন ও সংগঠন বিভাগের সম্পাদক আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, তাজউদ্দিন আহমেদ টুকু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, মতিউর রহমান, খলিলুর রহমান, আবু ছালেহ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park