1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলার কৃষকদের মাঝে আউস মৌসুমে প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর প্রতিনিধি খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ উপজেলা বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষি দপ্তরের উপ সহকারী কৃষি অফিসারগণ। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত প্রণোদনাভোগী কৃষকগণ।

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সকল সুযোগ সুবিধা আমাদের কৃষকেরা পেতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে সহযোগিতা করতে হবে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের। আমাদের খুলনা-৪ আসনের সংসদ সদস্যের চাওয়া এটাই।

কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কৃষি বান্ধব। কৃষকদের আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন সকল কৃষকদের কৃষি কার্ডের আওতায় আনা হবে। কৃষিভিত্তিক সকল সুযোগ সুবিধা কৃষি কার্ডের ভিত্তিতে বিতরণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park