1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।
দিঘলিয়ায় পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে দন্ড প্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করেছে। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের দিক নির্দেশনায় এসআই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী শহিদ গাজীর পুত্র হাসান গাজী ও সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র রাশেদ হাওলাদার। এরা দুজনই আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী। হাসান গাজীকে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং রাশেদ হাওলাদারকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

দন্ডিত হওয়ার পরও আসামীরা পলাতক ছিল। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানা সব ধরণের অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park