1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৮-০৪-২০২৬) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬শ পিস ইয়াবা এবং ০১ টি প্রাইভেট কার জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভাস্থ শাপলাচত্বর দিয়ে যানবাহন যোগে মাদক পাচারের পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের আটকের নিমিত্তে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করত বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারের (COROLLA X, Chattogram Metro -Ga, 11-7816) উপস্থিতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখতে উপকূলীয় এবং সমুদ্রপথে যেকোনো ধরনের মাদক প্রবেশ/পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park