1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে ভিক্ষুক পরিবারের সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার খুলনা মফস্বল প্রেসক্লাব-এ তেরখাদা উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তেরখাদা এলাকার লায়েক মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লোকমান মোল্লা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৬ এপ্রিল বেলা সাড়ে ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এবং গালিগালাজ শুরু করে।
এসময় লায়েক মোল্লার কন্যা মোসা. ভিক্ষুক লাইজু প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক মোল্লার নির্দেশে রিয়াজ মোল্লা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া কামরুল মোল্লা, নকশি বেগম ও লাকি বেগম মিলে লাইজুকে মারধর করে এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়।
এসময় ভিক্ষুক লাইজুকে রক্ষা করতে গেলে তার ভাইপো মধু মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। লাইজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে এবং মধু মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এ ঘটনায় তেরখাদা থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে তেরখাদা থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মধু মোল্লা ও লায়েক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park