1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে আটক করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার ‘বি কোম্পানির’ সদস্য এবং গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৭/০৪/২০২৬ তারিখ রাত ২২:০০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র হরিণটানা থানাধীন রাজবাধ এলাকার আয়েশা চৌধুরীর টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে গত ০৯/১১/২৫ ইং তারিখ আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় ফাইম নামক এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি *বাদশা (১৯),* পিতা: নৈমুদ্দীন সানা, সাং-দেয়ারা, থানা-কয়রা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

ধৃত আসামি বাদশার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ধৃত আসামি খুলনার ‘বি কোম্পানির’ সদস্য এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজর কছে জমা রাখতো মর্মে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park