1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলতলায় ছুরিকাঘাতের ঘটনায় নিহত সাব্বিরের জানাজা সম্পন্ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার খুলনার ফুলতলা উপজেলায় সাব্বির নামে এক কিশোর ছুরিকাঘাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই ঘটনায় স্বাধীন পিতা ফজলুর রহমান সরদার, ও নিরব পিতা নাসির খান নামে আরও দুই কিশোর গুরুতর আহত হয় রাতেই তাদের অপারেশন সম্পন্ন শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছেন। ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটতে পারে। ফুলতলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে আটটার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য ও মাদক সংক্রান্ত কারণে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ ঘটনায় প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি এব্যাপারে ফুলতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার বাদ আসর দামোদর প্রাইমারী স্কুল মাঠে নিহত সাব্বিরের জানাজা শেষে স্থানীয় উপজেলা ডাবুরমাঠ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। সাব্বিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park