1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় “বি কোম্পানির” সদস্য কায়উমকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার “বি কোম্পানির” সদস্য, গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামি কায়উমকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৪/২০২৬ তারিখ বিকাল ২০.৩৫ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র হরিণটানা থানাধীন মোস্তাফার মোড়ে অবস্থিত আব্দুল আজিজের খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে গত ০৯/১১/২৫ ইং তারিখ আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় ফাইম নামক এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামি *কায়উম (২৮),* পিতা: আনোয়ার মিস্ত্রী, সাং-রায়ের মহল খ্রিস্টানপাড়া, থানা-আড়ংঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।

ধৃত আসামি কায়উমের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটাক থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ধৃত আসামি খুলনার “বি কোম্পানির সদস্য” এবং অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ জনমনে ভীতির সৃষ্টি করে মর্মে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি’র আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park