1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের ফুলবাড়িতে স্বামীর মিথ্যা অপহরণের অভিযোগের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকসেবী স্বামীকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ায় স্ত্রী-শালকসহ বেশ কয়েকজন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাপড় ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মামুন। এরি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছাঃ মিনারা পারভিন।
মঙ্গলবার ১৪/০৪/২৬ইং তারিখে অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মামুন এর স্ত্রী মোছা. মিনারা পারভীন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরকিয়ায় জড়িত, ফলে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। তিনি জানান, স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে তিনি একাধিকবার সংশোধনের চেষ্টা করলেও তাতে কোনো ফল হয়নি।

তিনি আরও বলেন, আমাদের বড় মেয়ে মোছাঃ আনিকার সাথে পরামর্শ করে সম্প্রতি স্বামীর মাদকাসক্তি ও পরকিয়া থেকে বাচানোর জন্য রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেওয়া হয়। আমি আমার স্বামীকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রেখে ভালো করার চেষ্টা করেছি মাত্র যাতে আমার সন্তানেরা পিতৃস্নেহে বেড়ে ওঠে ।
ঐ দিন গাড়িতে উঠানোর সময় তার মেয়েও স্ত্রীর সাথে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে গড়িতে ধাক্কা লেগে যায়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তিনি তার ভাইসহ যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park