1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদা সদর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী মোল্লা মাহবুবুর রহমান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্লা মাহবুবুর রহমান। তার এ ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।প্রার্থীতা ঘোষণার পর ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মোল্লা মাহবুবুর রহমান বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মানুষের সঙ্গে তার সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আত্মিকও বটে। এই জনপদের উন্নয়নকে তিনি সম্মিলিত দায়িত্ব হিসেবে দেখেন এবং সবার অংশগ্রহণে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ ইউনিয়নকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করতে চান। নির্বাচিত হলে নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তার মতে, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা।দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর ও পরিকল্পিত প্রশাসন প্রতিষ্ঠা করতে চান। পাশাপাশি কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবসম্মত উন্নয়ন কার্যক্রম গ্রহণের কথাও জানান এই নেতা।এদিকে স্থানীয়দের মতে, সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এর মধ্যে মোল্লা মাহবুবুর রহমানের প্রার্থীতা ঘোষণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park