1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ঃ চট্টগ্রামস্থ বানৌজা নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর সোয়াড্স কমান্ড এর অধীনে ডাইভিং এন্ড স্যালভেজ গ্রুপের তত্তবধানে ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ আজ মঙ্গলবার (১৪-০১-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কমডোর সোয়াড্স কমান্ড কমডোর মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
‘সমন্বয়ে সুরক্ষা নিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মশালা এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি শাখার সদস্যগণ বিভিন্ন সরকারি এবং বেসরকারি অংশীদার সংস্থাসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডাইভিং ও স্যালভেজ বিষয়ে অধিকতর জ্ঞান লাভ করে। যা দেশ ও দেশের বাইরে যে কোন দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি উদ্ধার অভিযানে সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত কর্মশালায় নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ পুলিশসহ বিভিন্ন বেসরকারি স্যালভেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি শাখার সদস্যরা দেশের গন্ডি পেরিয়ে জাতিসংঘ মিশন সহ আন্তর্জাতিক পরিমলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে উদ্ধার, স্যালভেজ ও ডুবুরি কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park