1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মহিলা দল নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

খুলনার দিঘলিয়া উপজেলায় মহিলা দলের এক নেত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিঘলিয়া থানা মহিলা দলের সভানেত্রী বিশ্বাস রিনা পারভিনের নির্মাণাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নির্মাণাধীন অংশে থাকা তিনটি জানালার থাই গ্লাস ও নেট ভাঙচুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার পর বিশ্বাস রিনা পারভিন বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।এদিকে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দিঘলিয়া উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রিনা পারভিনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং তাকে সান্ত্বনা প্রদান করেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park