1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় মোল্লা সিরাজুল ইসলাম ও শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন নেতা শহীদ মোল্লা সিরাজুল ইসলাম ও‌খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান শেখ দিদার হোসেন এর রুহের মাগফিরাত কামনায়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ মোল্লা সিরাজুল ইসলাম এবং খর্নিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ দিদার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা গাজী মার্কেট চত্বরে খর্নিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন বলেন, “শহীদ মোল্লা সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান শেখ দিদার হোসেন ছিলেন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে সিরাজুল ইসলামের ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে তিনি আজীবন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলেন।” তিনি আরও বলেন, তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
খর্নিয়া ইউনিয়ন বিএনপির নেতা শেখ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন। বিএনপি নেতা ও খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোল্লা আবুল কাশেম।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির, বশির জোয়ার্দার, আজিজুর রহমান, আমিনুর রহমান, শফিকুল ইসলাম সরদার, হাফিজুর মোল্লা, সামাইন মোল্লা, শেখ আফাজ উদ্দিন, গাজী জিয়াউর রহমান, শেখ রমজান আলি, শেখ সাদ্দাম হোসেন, রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুম দ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ডুমুরিয়া সাজিয়াড়া শামসুল উলুম মহিলা মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ফরিদুর রহমান উজ্জ্বল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park