1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় গরুর মাংসে অতিরিক্ত দাম, ভেটেরিনারি সনদ ও সিলমোহর ছাড়াই জবাই, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মঠবাড়িয়া, পিরোজপুর:

পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় গরুর মাংসের বাজার যেন অনিয়ম ও অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। অতিরিক্ত দামে মাংস বিক্রি, মূল্য তালিকার অভাব, ভেটেরিনারি চিকিৎসক বা স্বাস্থ্য পরিদর্শকের অনুপস্থিতি এবং জবাইয়ের পর মাংসে পৌরসভার সিলমোহর না থাকা—এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে। কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা মাংস ব্যবসায়ীদের তোপের মুখে পরেন এবং ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়।

অভিযোগ রয়েছে, নিয়ম অনুসারে প্রতিদিন পশু জবাইয়ের ২৪ ঘণ্টা আগে ভেটেরিনারি সনদ, পশুর বয়স এবং সিলমোহর পরীক্ষা করার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা শুক্রবার ও শনিবার কসাইখানায় উপস্থিত থাকেন না। গত ১১ এপ্রিল, শনিবার, গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে এসব তথ্য চিত্র সংগ্রহ করতে গেলে মাংস বিক্রেতারা বাধা দেন। তারা দাবি করেন, এই সংবাদ প্রচার হলে তাদের ক্ষতি হবে। পরে সাংবাদিকদের কাছে থাকা সকল ভিডিও জোরপূর্বক ডিলিট করে দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়।

এখানেই শেষ নয়, মাংস ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মীদের বলেন, “সংবাদ সংগ্রহ করতে হলে এমপি মহোদয়ের অনুমতি নিতে হবে অথবা তিনি যদি পাঠান তবেই সংবাদ সংগ্রহ করা যাবে।” এই মন্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্য অধিকার আইনকে সরাসরি চ্যালেঞ্জ করার এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

স্থানীয় সাংবাদিকরা বলছেন, এই ধরণের অনিয়ম ও গণমাধ্যম কর্মীদের ওপর ক্ষিপ্ত হওয়া সংবাদপত্রের স্বাধীনতায় চরম হস্তক্ষেপ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মাংসের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park