1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং শনিবার সকালে একই দিনে আনুষ্ঠানিক ভাবে নতুন অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎস বমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন,পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড,মেহেদী ইনছার। দুই বছর মেয়াদী ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন বরুন কান্তি মন্ডল,গোলাম কিবরিয়া তুহিন,মোঃ শাহনেওয়াজ, মোঃ কামরুল ইসলাম,মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন,মনিরা বেগম।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ,মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হোসেন ও মোঃ আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সেলিম রেজা ও মোঃ রোমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
এছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ইরানী পারভীন।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন,মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক। পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করার পরে কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সভাপতি মহিদুল ইসলাম (শাহীন)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park