1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি

খুলনা জেলার লবণচরা ও মাথাভাঙ্গা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত আইনুল হক কর্তৃক মোটা অংকের চাঁদা দাবী ও জীবন নামের হুমকির প্রতিবাদে গতকাল ৩০ মার্চ সোমবার খুলনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগীর লবণচরা বান্দা বাজার এলাকার মোঃ নাজির উদ্দিন খলিফার পুত্র আরিফুজ্জামান খলিফা। লিখিক বক্তব্যে তিনি জানান,আমি দির্ঘ দিন যাবৎ লবণচরা ও মাথাভাঙ্গা এলাকায় মৎস্য চাষ এবং নির্মান সামগ্রী সরবরাহের ব্যবসা করে আসছি। তিনি জানান,গত ১৭ ফেব্রুয়ারী লবণচরা ও মাথাভাঙ্গা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত সরদার আইনুল হক ও তার ৫/৬ জন সহযোগী আমার ছোট ভাই আরমানের মৎস্য ঘেরের অংশীদার সুবাশ বাবুকে জীবন নাশের হুমকি দেয়। এসময় তারা বলেন,পুনরায় আমাদের ঘেরে পেলে মেরে ফেলার হুমকি দেয়। ঐ দিন রাত আড়াইটার দিকে তার দলবল নিয়ে ঘেরের মাছ লুট করে এবং বাসায় আগুন লাগিয়ে দেয়।এ বিষয় লবণচরা থানায় মামলা দায়ের হয়েছে। যার নং ০৮ তারিখ ১৮ ফেব্রুয়ারী। মামলা হওয়ার পরে তিনি গা ঢাকা দিলেও গত ৪ ঠা মার্চ ০১৯৫২২০৩৫৩০ নাম্বার দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি বলেন, অত্র এলাকায় ব্যবসা করতে হলে প্রতি মাসে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। অন্য দিকে গত ২৪ মার্চ তার ঘেরের পাহারাদার ঝানু ও সুবাসকে পুনরায় প্রান নাশের হুমকি দেয়।সর্বশেষ গত ২৮ মার্চ সকালে আমি ঘেরে যাওয়ার সময় আইনুল ও তার বাহিনী আমার উপর হামলা করার চেষ্টা করে। আমি জীবন বাচাতে দৌড়ে পালিয়ে যাই। আপনারা জাতীর বিবেক আপনাদের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন এলাকার বহু মামলার আসামি আইনুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park