1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদার আবুল হোসেন বাবু লড়বেন ভাইসচেয়ারম্যান পদে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলার তেরখাদা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, আবুল হোসেন বাবু মোল্লা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এটি ছাড়াও, আবুল হোসেন বাবু মোল্লা খুলনা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে, তিনি একজন ডিপ্লোমা কৃষিবিদ এবং এম. ডিগ্রিধারী। এছাড়া, তিনি নাচুনিয়া-জুনারী দাখিল মাদ্রাসা, তেরখাদা, খুলনায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে, আবুল হোসেন বাবু মোল্লা একজন কর্মঠ, বিচক্ষণ ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরীব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে আসছেন। তার অসহায় মানুষের দুঃসময়ে, তিনি একজন নির্ভরযোগ্য সহায় হিসেবে পরিচিতি লাভ করেছেন।তিনি একজন ন্যায়পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তি, যিনি সার্বক্ষণিক জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।আবুল হোসেন বাবু মোল্যা উল্লেখ করেছেন যে, তিনি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে লড়াই করতে চান। তিনি যদি বিজয় অর্জন করেন, তাহলে তেরখাদার অসহায় গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। তেরখাদার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে, তেরখাদাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park