1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় খাল:পূন খনন কর্মসূচির উদ্বোধন করলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী ‘নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন
ডুমুরিয়ার খাল খননের ফলে এলাকার কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। পানির অভাবে যেন কোনো জমি অনাবাদি না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের দিকে তাকিয়ে কৃষকের ১০হাজার টাকা ব্যাংক লোন মাফ করে দিয়াছেন। খাল খননে একটি টাকাও অপচয় হতে দেয়া হবে না।
বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যেন জনপদে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং ফসল ডুবে না যায়, খাল খননের এটি অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে তিনি উল্লেখ করেন।
শুকনো মৌসুমে ব্যবহারের জন্য খালের পানি ধরে রাখা এবং ভূ-গর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর জোর দেন।

কাজের স্বচ্ছতা নিয়ে। তিনি আরো বলেন, “খাল খননে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। কাজের মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে মোট ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। মূলত পানির নাব্যতা বৃদ্ধি এবং কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই মেগা প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বা সততা বায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে খাল গনন হচ্ছে।
১৭ মার্চ দুপুর ১২টায় গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া পূন:খনন অনুষ্ঠান সুইচগেট পার্শ্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমদ,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ মাননীয় হুইপ রকিবুল ইসলাম এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পী, রাপাউবো খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড, মোঃ আবুল বাশার, খুলনা এল‌জি ই ডির নিবাহী‌প্রকৌশলী মোঃ ‌কামরুল‌ ইসলাম সরদার,
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম মাওলানা হেদায়েতুল্লাহ ‌উপসহকারী কৃষি কর্মকর্তা করুণা মন্ডল,প্রমুখ।। আলোচনা সভা শেষে খালের মাটি কোদাল দিয়ে কেটে শুভ উদ্বোধন করেন।
সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park