1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন)খুলনা থেকে,

মহাপরিচালক,র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলেন অধিনায়ক র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস ২০০৪ সালে জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আভিযানিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ এবং প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৭ই মার্চ ২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকারী আলোর পথের অভিযাত্রী জলদস্যুদের মাঝে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে

প্রতি বছরের ন্যায় ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত প্রীতি উপহার সামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬। তিনি আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে স্বাভাবিক জীবনযাপনের

জন্য আহ্বান জানিয়ে যেকোনো আইনি সহায়তায় তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন। লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬ জানান, এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park