1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় কসাইয়ের হাতে চা দোকানদার খুন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

খুলনার রূপসায় কসাইয়ের হাতে চা দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

খুনের শিকার দীন মোহাম্মদ ঢালী ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষকদল নেতা ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর চা দোকানদার দীন মোহাম্মদ ঢালীর কাছে মাংস বিক্রির ৪০০ টাকা পেত। বেশ কয়েকবার টাকা চেয়ে না পেয়ে আজ দীন মোহাম্মদের চায়ের দোকানে যায়। এ সময় প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে। তখন আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়। স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park