1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় র‍্যাবের অভিযানে ১৩৩ বোতল ফেনসিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ১৪/০৩/২০২৬ তারিখ,রাত ০৩:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকর পাশা এলাকার মধুমতী সেতুর টোল প্লাজা এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিলসহ *আসামী ১। মোঃ রায়হান হোসেন, ২। মোসাঃ ময়না (৬০), ৩। মোসাঃ মমতাজ বেগম* নামক ০৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।

এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১৩৩ (একশত তেত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব এসএম রেজাউল হক, ক্যাম্প কমান্ডার, সিপিপি সদর (ভাটিয়াপাড়া ক্যাম্প) র‍্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park