1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা মহানগরীর চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এবং র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল অদ্য ১২ মার্চ ২৬ ইং তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানাধীন জোয়াইড় মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৩/০১/২৬ ইং তারিখে নিজ বাড়ি থেকে নিখোঁজ হবার পর হত্যাকাণ্ডের শিকার হওয়া চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামি *১। শিপন শেখকে (৩২),* গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, উক্ত মামলার বাদী ইয়াসিন মোল্লা (৩৭) সম্পর্কে নিহত রাজীব হোসেনের ফুফাতো ভাই। গ্রেফতারকৃত আসামি শিপন শেখ ও মামলার অন্যান্য আসামিরা বাদির ফুফাতো ভাই রাজিব একসাথে চলাফেরা করতো। মামলার আসামিরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকত বিধায় নিহত রাজীব আসামিদের সাথে চলাফেরা বন্ধ করে দেওয়ায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ০৩/০১/২৬ ইং তারিখ রাত অনুমান ২০:৪৫ ঘটিকার সময়

নিজের ব্যবহৃত মোবাইল ফোনে কল পেয়ে নিহত রাজীব তার স্ত্রী ফারহানাকে শিপন ও আকতার ডাকছে বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। বাদী, নিহত রাজীবের স্ত্রী ও অন্যান্য নিকটাত্মীয়রা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ রাজীবের কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে গত ০৯/০১/২০২৬ইং তারিখ বিকাল লোকমুখে বাদী সংবাদ পান যে, খুলনার নৌ-পুলিশ,খালিশপুর থানাধীন মামুর আস্তানার ৬নং পল্টন ঘাট ভৈরব নদীর পশ্চিম পাশে অজ্ঞাতনামা ০১ (এক) জন পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ

হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের স্ত্রী ফারহানা (১৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মৃতদেহটি দেখে তার স্বামী রাজিবের মৃতদেহ বলে সনাক্ত করে। পরবর্তীতে লাশের ময়না তদন্ত শেষে কেএমপি সদর নৌ থানা, খুলনার নিকট হতে লাশ বুঝে পেয়ে লাশের দাফন সম্পন্ন করতঃ ইয়াসিন মোল্লা বাদী হয়ে খুলনা মহানগরীর খালিশপুর থানায় হাজির হয়ে মামলার এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park