1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬।র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার, অপহরণের ভিকটিম উদ্ধার, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত

অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১২ই মার্চ ২০২৬ ইং তারিখ, র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে করিম নগর, রওশন আরা ক্লিনিকের পাশে অভিযান পরিচালনা করে গত ৮ই মার্চ ২০২৬ ইং তারিখ মহানগরীর

সোনাডাঙা থানাধীন মোল্লা বাড়ির মোড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৪র্থ তলা বিল্ডিংয়ের চিলে কোঠায় সংঘটিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ৩নং পলাতক *আসামি তাওহিদুল ইসলাম সায়মন (২৮)* কে গ্রেফতার করে।

পযরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মেজর মোঃ নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, র‍্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park