
নিজস্ব প্রতিবেধকঃ
৭মার্চ শনিবার মাগরিব বাদ পিরোজপুর-৩ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মননিত এমপি আলহাজ্ব মোঃ রুহুল আমিন দুলাল এমপিকে মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়।
শনিবার (৭ মার্চ) মাগরিব বাদ মঠবাড়িয়া পৌরসভার উপজেলা পরিষদের সম্মুখে তার নিজস্ব বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির সঙ্গে একান্ত সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, যা তার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন সরকারের পাঁচ বছর মেয়াদে এমপি থাকা কালিন অবস্থায় তিনি মঠবাড়িয়ার নানান উন্নয়ন মূলক কর্মসূচী হাতে নিয়েছেন। তার মধ্যে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চাঁদাবাজ, জবর দখল, কিশোর গ্যাং মুক্ত নিরাপদ মঠবাড়িয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ মাহবুবুল ইসলাম নান্না, সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ, সহ-সভাপতি রফিকল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টুকু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য আব্দুর রাজ্জাক মেহেদী।
এ সময় আলহাজ্ব মোঃ রুহুল আমিন দুলাল এমপি মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, সাংবাদিকদের সকল গঠনমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি পাশে থাকবেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবেন।।