1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বৌ বাজার এলাকার রানা হত্যা মামলার আসামি আজমাইনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা মহানগরীর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি ও একাধিক মামলার অস্ত্রধারী সন্ত্রাসী আজমাইন মোল্যাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো

অপরাধে জড়িত অপরাধী দের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৪/০৩/২৬ ইং তারিখ, রাত ২১:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরিপুর ইউনিয়নের মাটিভাংগা এলাকায়

বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৭/০১/২৬ ইং তারিখে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন জান্দিপুর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখকে (৩৪) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম পলাতক আসামি মোঃ আজমাইন মোল্যা (৩৫),* পিতা: মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, সাং: জব্দীপুর, থানা: খান জাহান আলী, জেলা: খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত

আসামির পিসি পিআর বিশ্লেষণে জানা যায়, কেএমপি’র খান জাহান আলী ও খালিশপুর থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park