1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনায় অনানুষ্ঠানিক বসতিগুলোতে ‘পানির সততা’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ৪ খুলনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন)’ এর অর্থায়নে ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-দক্ষিণ এশিয়া অঞ্চল’ এর বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বি.ডব্লিউ.পি)’ প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করে। এক্ষেত্রে, স্থানীয় সহযোগী সংগঠন হিসেবে ‘নবলোক’ সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর সহকারী গবেষক মো: নাবিল সাদ এবং দেশীয় সমন্বয়ক নাজমুন নাহার। প্রশিক্ষণে খুলনা ওয়াসার মাননীয় সচিব প্রশান্ত কুমার বিশ্বাস ‘পানির সততা’ রক্ষায় খুলনা ওয়াসার ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমান, পিইন্জি, এল.জি.ই.ডি উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন) এর ‘পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা’ প্রকল্পের অধীনে খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের পানি অধিকার (নিরাপদ ও সাশ্রয়ী) প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি ও উন্নতির ক্ষেত্রগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষকে অবহিত ও সচেতন করা হয়। এছাড়াও ব্যাপকহারে অপরিকল্পিতভাবে সাবমার্সিবল পাম্পের পানি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান বজায় রাখার জন্য সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মনোভাবকে বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park