1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় সংঘর্ষে পেট্রল বোমা হামলায় যুবকের মৃত্যু, ৪৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনার তেরখাদা উপজেলায় পূর্বশত্রুতার জেরে সংঘটিত সংঘর্ষে পেট্রল বোমা ও দেশীয় অস্ত্রের হামলায় দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।নিহত আল মামুন মোল্যা (৩৫) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে তার ওপর পেট্রল বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
স্বজনরা জানান, আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ মার্চ দুপুরে তার মৃত্যু হয়।নিহতের চাচাতো ভাই মো. শরিফুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, রামদা ও পেট্রল বোমা নিয়ে একদল ব্যক্তি রাস্তার ওপর অবস্থান নেয় এবং অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২ নম্বর আসামি শাহাজাহান শিকদার তানভির নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করেন। পরে ৪ নম্বর আসামি দাউদ মোল্যার নির্দেশে ৮ নম্বর আসামি সাইফুল ইসলাম পেট্রল বোমা নিক্ষেপ করেন। এতে আল মামুনের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করা হবেনিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park