1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ‘স্কাউট ওন’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: এতিমদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ‘স্কাউট ওন’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ, ১৩ই রমজান) বিকাল ৫ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ হারুন অর রশিদ। দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কাউট কমিশনার ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, খুলনা জেলা স্কাউটের সহকারী কমিশনার মেহেদী হাসান এবং যুগ্ম সম্পাদক সজল মন্ডল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বসন্ত মল্লিক, মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা মুশফিকুর রহমানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা জেলা স্কাউটের সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিঘলিয়া দারুল উলুম মাদ্রাসার এতিম ছাত্রদের হাতে ঈদের পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুশফিকুর রহমানের বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park