
নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মাদক (গাঁজা ও ইয়াবা), দেশীয় অস্ত্র, নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
খুলনা নৌবাহিনী কন্টিনজেন্ট এর নেতৃত্বে এবং সোনাডঙ্গা থানা পুলিশের সমন্বয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকায় মাদক বিরোধী যৌথঅভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ শাহাজাদা, (৪৪) (পিতা- মো: বাদশা, শেখপাড়া, সোনাডাঙ্গা, খুলনা) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া অভিযানকালে বর্ণিত মাদক ব্যাবসায়ীর বাসা হতে ইয়াবা-২৭৮ পিচ, গাঁজা-১পুটলি, মাদক ব্যবসায়ীর পরিহিত ট্রাউজারের পকেট হতে মাদক বিক্রয়ের নগদ টাকা ৫০,২৯০/০০ (পঞ্চাশ হাজার দুইশত নব্বই), দেশীয় অস্ত্র (কুড়াল-১টি, গিয়ার ছুরি-১টি, ছুরি-৭টি, সামুরাই -২টি) মোবাইল ফোন-৩টি, ওয়েট মেশিন-১টি, লাইটার-৩টি এবং কাচি-১টি জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, অদ্যকার অভিযান পরিচালনাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হয়নি বলে জানা যায়।।