1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় কামারগাতি খাল পুনঃখনন ও আতাই নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে কৃষি উন্নয়ন ও নদী ভাঙন রোধে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। বিকেলের শুরুতেই তিনি বারাকপুর-দিঘলিয়া উপ-প্রকল্পের আওতায় কামারগাতি খালের ১ কিলোমিটার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন। খুলনা পানি উন্নয়ন বিভাগ-১-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এরপর তিনি মোমিনপুর এলাকায় আতাই নদীর ভাঙন রোধে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (JICA) সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪৯১ মিটার দীর্ঘ নদী তীর প্রতিরক্ষা কাজের ফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে এলাকার বহু খাল ভরাট হয়ে গেছে, ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি জমিতে সঠিক সময়ে পানি পৌঁছায় এবং অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খালগুলো সচল হলে সেচব্যবস্থা উন্নত হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, শরীফ ইকবাল হোসেন, এম সাইফুর রহমান মিন্টু, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন এবং কুদরত-ই-এলাহী স্পিকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর সংসদ সদস্য দিঘলিয়া ও সেনহাটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফলক উন্মোচন শেষে এলাকার সার্বিক সমৃদ্ধি ও প্রকল্পের সফল সমাপ্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়নমূলক কাজগুলো শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park