1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁ হত্যা মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ কে আটক করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে।
তিনি আরও জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে যুবদল নেতা মুরাদ খাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park