1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার আফিলগেটে দুর্বৃত্তের গুলিতে নিহত সোহেল শেখ এর জানাজা সম্পন্ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সোহেল শেখ এর নিজ গ্রামের বাড়ি খানজাহান আলী থানার আটরা শেখপাড়া মসজিদ মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতিদের ও স্বজনদের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেল শেখ এর দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর বেদনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি সর্ব দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রিমঝিম ল্যান্ড ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেডের সিইও জনাব শেখ হাসিবুর রহমান ববি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, দুই নম্বর দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিপলু ভুঁইয়া, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আবু হামজা বাধন, উপদেষ্টা সুমন সরদার, সভাপতি মিয়া বদরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park