1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বটিয়াঘাটায় মিথ্যা মামলা থেকে ১০ সংবাদকর্মীকে বে- কসুর খালাস প্রধান করা হয়েছে। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা বটিয়াঘাটা থানায় দায়ের করা এক আলোচিত মামলায় বেকসুর খালাস পেয়েছেন স্থানীয় ১০ সাংবাদিক। উপজেলা প্রেসক্লাবের প্রতাপ ঘোষের করা ওই মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আদালত অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযুক্তদের খুলনার একটি আদালত অব্যাহতি দেন। আদালতের এ রায়ে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট সাংবাদিকদের মাঝে এবং স্থানীয় সাংবাদিক সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন অনেকে। মামলার এজাহারে

প্রতাপ ঘোষ অভিযোগ করেছিলেন, অভিযুক্ত সাংবাদিকরা তার অফিসে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর করেন। তবে বিচার চলাকালে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও তথ্যাদি পর্যালোচনায় আদালত অভিযোগের পক্ষে যথাযথ ভিত্তি খুঁজে পাননি। ফলে অভিযুক্ত সকল সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করা হয়।

আদালতের পর্যবেক্ষণে অভিযোগের অসঙ্গতি ও প্রমাণের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জানা যায়, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এ মামলাটি দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, সে সময়কার প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মূলধারার কয়েকজন সাংবাদিককে হয়রানির লক্ষ্যে মামলাটি করা হয়।

সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, তাদের বিরুদ্ধে বিএনপি- জামাত সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা চালানো হয়েছিল। মামলায় আসামি করা হয় বটিয়াঘাটা প্রেসক্লাবের তৎকালীন সভাপতি কবির আহমেদ খান, দৈনিক প্রবাহের মনিরুজ্জামান, সময়ের খবরের ইমরান হোসেন সুমন, দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমির তরিকুল ইসলাম,

দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক খুলনা গেজেটের হিরামন মন্ডল সাগর, দৈনিক লোক সমাজের আহসান কবীর, দৈনিক ইনকিলাব ও দৈনিক খুলনা গেজেটের তুরান হোসেন রানা, অপরাধ অনুসন্ধানের অজিত রায় এবং দৈনিক অনির্বাণের অবলেন্দু বিশ্বাসকে।
খালাসপ্রাপ্ত সাংবাদিকরা বলেন, শুরু থেকেই তারা নির্দোষ ছিলেন এবং আদালতের রায়ে সেটিই প্রমাণিত হয়েছে।

দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলার বোঝা বহন করতে হয়েছে উল্লেখ করে তারা জানান, এ রায় তাদের পেশাগত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে। স্থানীয় সাংবাদিক মহল আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি সত্য ও ন্যায়ের বিজয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়েরের প্রবণতা বন্ধ হবে এবং সংবাদকর্মীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park