1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শাজাহানপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ইফসুর মহাসচিবকে ফুলের শুভেচ্ছা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

আন্তজার্তিক ছাত্র সংগঠন( ইফসু)’র মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজকে শাজাহানপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়েছে।

শুক্রবার(৩ জানুয়ারি) রাত্রি ৮ ঘটিকায় শাজাহানপুর প্রেসক্লাবে এ শুভেচ্ছা প্রদান করেন সাংবাদিকবৃন্দ।

ফুলের শুভেচ্ছা দেয়ার পূর্বে মতবিনিময় সভায় শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি সজিবুল রহমান সজিবের সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্য দেন ইফসু’র মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

তিনি বলেন,মানুষ এ সমাজকে নতুন ভাবে দেখতে চায়।২৪ এর বিপ্লব আমাদের কাছে একটি আমানত।আর এর পেছনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

শাজাহানপুরের সম্ভাবনার পাশাপাশি সমস্যার কথায় বলেন,এটি একটি সন্ত্রাস কবলিত এলাকা।এখানে সামাজিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ।এ সমস্যা সমাধানে সাংবাদিক ভূমিকা পালন করতে পারলেই আমাদের সমাজ সুন্দর হবে।

এ সময় উপস্থিত ছিলেন শাজানপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম,সহ-সভাপতি ডাঃ শাহিন আলম,সাবেক সভাপতি খন্দকার মোঃ আতিকুল রহমান,সাজেদুর রহমান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান তারা, ওমর ফারুক, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, যুগ্ন সম্পাদক সুচন্দন সরকার,দপ্তর সম্পাদক গোলাম আজম শামীম,ধর্মীয় সম্পাদক মাওলানা মোঃ মোস্তাকিম, সদস্য মাওলানা মিজবাউল আলম, ছানোয়ার হোসেন,মিজানুর রহমান, মিজু, সাংবাদিক মিজানুর রহমান মিলন, সাবিক ওমর সবুজ,গোলাম আজম,তৌফিক এলাহী, প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park