1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়ায় প্রতারক চক্রের প্রধান সহ ৭ সদস্য আটক। ভ্রাম্যমান আদালতের জরিমান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় প্রতারক চক্রের প্রধান পল্লব সাহা সহ ৭ সদস্যকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় জনতা আটক করে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মোঃ হারুন অর রশিদকে অবহিত করেন । তিনি প্রতারকদের পুলিশে সোপর্দ করতে বলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় টিসিবির পণ্য প্রদানের প্রলোভন দিয়ে প্রতারক চক্রের ৭ সদস্য স্থানীয়দের নিকট থেকে

জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন।গাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বিশ্বাসের বাড়িতে গিয়ে  তথ্য সংগ্রহের জন্য প্রতারক চক্রের সদস্যরা হাজির হয়ে টিসিবি  ১১০০ টাকা মূল্যের পণ্য ৪৫০ টাকায় প্রদান করার প্রলোভন দেখিয়ে এন আইভি কার্ড ও মোবাইল নাম্বার চাইলে বিষয়টি সামনে আসে। এবং উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ কে বিষয়টি জানালে প্রতারকদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ বলেন, বর্তমানে প্রতারক চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে । প্রতারক চক্রের সদস্যদের প্রতারনা থেকে রক্ষার জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের স্থানীয় জনগণকে সচেতন করতে হবে বলে জানিয়েছেন।

পাশাপাশি প্রতারণা সহ কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যা আইন-শৃঙ্খলা অবনতি ঘটে এমন বিষয় সামনে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park