1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- আজিজুল বারী হেলাল.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা- ৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আমি বিএনপির এমপি নই, আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি।তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়ও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে।তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।আজিজুল বারী হেলাল আরও বলেন, পরিষ্কার- পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। যত্রতত্র ময়লা- আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবহারে সবাইকে অভ্যস্ত করতে হবে।তিনি তেরখাদায় কয়টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে এবং কোথায় নেই—তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন এবং পর্যায় ক্রমে নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। আজিজুল বারী হেলাল-খাল খনন প্রসঙ্গে বলেন, তেরখাদায় বহু পরিত্যক্ত জমি ও ভরাট হয়ে যাওয়া খাল রয়েছে, যা পরিকল্পিতভাবে ব্যবহারে আনা গেলে কৃষি, মৎস্য ও পরিবেশ—তিন ক্ষেত্রেই বিপ্লব ঘটানো সম্ভব। খাল পুন.খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন ও বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব উল্লেখ করে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ খালের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে সকল সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আজিজুল বারী হেলাল তিনি একথা বলেন।সভায় উপস্থিত ছিলেন মো. সাইদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. নুরুন্নবী, সহকারী কমিশনার (ভূমি) ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, তেরখাদা, শিউলি মজুমদার, উপজেলা কৃষি অফিসার; মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, ভাস্কর মৃধা, উপজেলা প্রকৌশলী এম. এম. মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিদাম পল বালা, আইসিটি অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাগণ।দিনব্যাপী কর্মসূচির শেষে বিকালে তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা স্কুল মাঠে অনুষ্ঠিত গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি আজিজুল বারী হেলাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, মাওলানা কবিরুল হক (খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির), যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, নাজমুস সাকিব পিন্টু, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, শেখ আবু সাঈদ, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মো: রয়েল, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, তেরখাদা উপজেলা বিএনপি সাবেক সদস্য মো. এসকেন্দার মোল্লা,হাবিবুর রহমান হাবি, সাজ্জাদ আহমেদ নান্টা, নাইমুল ইসলাম নাইম, মিল্টন মুন্সি, সোহাগ মুন্সি, টগর, রাজু চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park