1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের ফুলবাড়ী ইফতি ফ্লাওয়ার মিলে সন্ত্রসী হামলা, ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত

দিনাজপুরের ফুলবাড়ীতে রাতের আঁধারে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের মালিকানাধীন একটি ফ্লাওয়ার মিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ভিমলপুর এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের মালিকানাধীন ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নৈশপ্রহরীদের ভাষ্যমতে, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল মিলের বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা মিলের নৈশপ্রহরী শ্রী জগদীশচন্দ্র রায় (৬৪), শ্রী ফুদান মুর্মু (৫৪) ও শ্রী সুনিরাম মার্ডি (৬০)-কে হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। পরে মিলের ট্রান্সফরমারের সঙ্গে যুক্ত মূল প্যানেলের ওয়্যারিং কেবল কেটে ফেলে এবং একাধিক ইলেকট্রিক মোটর ভাঙচুর করে।

নৈশপ্রহরীরা জানান, দেশীয় অস্ত্র—চাপাতি, রামদা, ছুরি, লাঠি ও পাইপগান দিয়ে ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা মিলের অফিস কক্ষের সিসিটিভির হার্ডডিস্ক, কম্পিউটার পিসি, নগদ টাকা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, মূল সংযোগ কেবল ও ট্রান্সফরমার পিকআপ ভ্যানে করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলেন, পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য আজ এই ঘটনা ঘটিয়েছে। আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার দল এখন রাস্ট্র ক্ষমতায় আর আমার মিলে আজ দুস্কৃতিকারিদের হামলা । আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো যেনো দ্রুত সময়ের মধ্যে অপরাধিকে আইনের আওতায় নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার,ফুলবাড়ী (সার্কেল) মো. শাহনুর রহমান শাহিন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে অপরাধিদের আইনের আওতায় নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park