1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

মাহে রমজান উপলক্ষে বাজার মূল্য পর্যবেক্ষন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে খুলনা মহানগরীর খালিশপুর ও সোনাডাঙা থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড এবং বয়রা বাজারের অবৈধ টিসিবি পণ্য মজুদকারী ১ টি গোডাউনকে সিলগালা করেছে র‌্যাব-৬, সিপিএসসি এর যৌথ ভ্রাম্যমান আদালত।

অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক ১.৪০ ঘটিকা হতে ৫.১০ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকায় বাজার মূল্য পর্যবেক্ষন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভোক্তা হয়রানি রোধে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির ভ্রাম্যমান আদালত বয়রা বাজারে অভিযান পরিচালনা করে আবুল কালাম স্টোর গোডাউন থেকে টিসিবির পণ্য ১.খেজুর ৪ প্যাকেট প্রতি প্যাকেটে ১০ কেজি করে মোট ৪০ কেজি।

২.মসুরি ৪ বস্তা ৫০ কেজি করে মোট ২০০ কেজি। ৩. ছোলা ডাল ২ বস্তা প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১০০ কেজি। ৪. তৈল ৬ কাটন প্রতি কাটনে ৯ বোতল মোট ৫৪ বোতল। প্রতি বোতল ২ লিটার ৫৪×২=১০৮ লিটার উদ্ধার করা হয় এবং ১ টি গোডাউন সিলগালা করেছে, র‌্যাব-৬, সিপিএসসি।

র‌্যাবের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এবং সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাণী কুন্ডু এবং ভোক্তা অধিকারের কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। ভবিষ্যতেও র‌্যাব-৬, সিপিএসসি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park