1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের ফুলবাড়ীতে চারটি গভীর নলকূপে তালাবদ্ধ করেছে আওয়ামী দোষরেরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বরেন্দ্র কর্তৃক পরিচালিত ৪ টি গভীর নলকূপে তালাবদ্ধ করেছে আওয়ামী দোষেররা এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার কৃষক।
সরে জমিনে গিয়ে দেখা যায় গভীর নলকূপের আপারেটর ও লাইন ম্যানদের কাছ থেকে জানা যায় শিবনগর ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল আজ সকাল ১০ ঘটিকায় ঐ এলাকার ৪ টি গভীর নলকূপের লাইন ম্যানদের বিছানা বালিশ বের করে দিয়ে নিয়োগপ্রাপ্ত অপারেটরদের দেওয়া তালা ভেঙ্গে ফেলে নতুন করে তালাবদ্ধ করে দেয়।
এতে করে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে হাজার হাজার কৃষক।
বিষয়টি নিয়ে দ্রুত সমাধান চায় ভুক্তভোগীরা।
এদিকে ইউ পি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান ১৯ বছর যাবত আমরা এই গভীর নলকূপ গুলো পরিচালনা করে আসছিলাম ৫ আগস্টের পর নতুন করে অপারেটর নিয়োগ করা হলে আমরা সেখানে ভিড়তে পারিনি, তিনি আর বলেন যারা গভীর নলকূপ গুলো পরিচালনা করছে আশেপাশে তাদের কোন জায়গা জমি নেই, তারা চড়া মূল্য নিচ্ছে এবং কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ টাকা আগে বুঝিয়ে নিচ্ছে।
কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমি একজন ইউপি সদস্য হিসেবে
আমি তালা বদ্ধ করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান বিষয়টা আমি অবগত ছিলাম না এখন জানতে পেরেছি খুবই দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park