1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

যশোর ও মনিরামপুরে ৯ ইট ভাটায় ১৪ লক্ষ টাকা জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট-মমতাজ বেগম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত

 

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় ৮ই জানুয়ারি ২০২৫ তারিখে যশোর জেলার সদর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে,পরিবেশ অধিদপ্তর,বিভাগীয় কার্যালয়, খুলনার সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট কার্যক্রম পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার সময় বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর,খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জিহাদ হোসেন। মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন,মোঃ এমদাদুল হক, উপপরিচালক ও মোঃ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর। আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন পুলিশ ও আনসার ব্যাটেলিয়ানের ২ জন কর্মকর্তাসহ চৌকস ২০জন সদস্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩(সংশোধিত ২০১৯) লংঘনের অভিযোগে মনিরামপুর উপজেলার ৯টি ইটভাটা আংশিক ভেঙ্গে দেয়। এবং মোট ১৪,০০,০০০/- টাকা (চৌদ্দ লক্ষ) জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই কার্যক্রম চলমান থাকবে বলে কর্তৃপক্ষ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park