
খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।
গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) বিকাল ৪ টায় বারিক ভবনের নাগরিক আন্দোলনের ফুলতলা শাখা অফিসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনার ফুলতলা কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় ভাষা আন্দোলনের চেতনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানটি সরদার শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে গাজী টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা করেন প্রধান সমন্বয়ক ডাঃ এ টি এম মন্জুর মোর্শেদ। ও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপর আলোচনা করেন মোজাম্মেল হক খান তারই নেতৃত্বে বক্তৃতা করেন মাসুম মনসুর, ফজলে খোদা বাচ্চু, শেখ সাদী, দারুল ইসলাম মোল্লা, গাজী নওশের, মোঃ নওরোজ ফারাজি, জামাল শেখ, আব্দুল জলিল, মোঃ আব্দুল আজিজ, মোঃ মোজাম্মেল হক খান, মোঃ আব্দুর রশিদ, এহসানুল হক লড্ডন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ লিটন মোল্লা, সৈয়দ শাখাওয়াত হোসেন, এস এম মমিনুর রহমান, আহসান হাবিব, এস এম মনির হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।।