1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তেরখাদার বাজার গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা )

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কাটেঙ্গা বাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে তদারকি অভিযান চালানো হয়।

মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নুরুন্নবী। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, ভারপ্রাপ্ত স্যানিটারি পরিদর্শক জুয়েল রানা এবং তেরখাদা থানার একটি চৌকস টিম। প্রশাসনের তদারকিতে বাজারে শৃঙ্খলা বজায় রাখা হয়েছে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে রমজানজুড়ে বাজারে দ্রব্যমূল্য সহনীয় থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park