1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় উজেলা খামারের তালা ভেঙে চারটি  গরু চুরি,আতঙ্কে খামারিরা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামে সোমবার দিবাগত রাতে একটি খামারের তালা ভেঙে চারটি ফ্রিজিয়ান জাতের গরু চুরি করা হয়েছে। ভুক্তভোগী খামার মালিক চাঁন মিয়া শেখ তেরখাদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই গ্রাম ও আশপাশে গরু চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এ চুরির পর খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেকেই রাত জেগে খামার পাহারা দিচ্ছেন।
ভুক্তভোগী চাঁন মিয়া শেখ জানান, সোমবার রাতে বাছুরসহ চারটি গরুকে আলাদাভাবে বেঁধে খামারের দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। সকালে দেখেন দরজার তালা ভাঙা এবং গরুগুলো নেই। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি দুধেল গাভী ছিল, যা প্রতিদিন ৭–৮ কেজি দুধ দিত। খামারি ধারণা করছেন, অন্তত সাত থেকে আটজন ব্যক্তি পরিকল্পিতভাবে এই চুরিতে জড়িত ছিলেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।
স্থানীয়রা দ্রুত গরু উদ্ধার, গ্রামীণ সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, এ ঘটনায় জিডি হয়েছে এবং গরু চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park