1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে চলছে অবৈধ্যভাবে বালু ও মাটি কাটার উৎসব

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

 

মো.আশরাফুল ইসলাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন, খয়েরবাড়ী ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়নসহ উপজেলা প্রতিটি ইউনিয়নে অবৈধ্যভাবে চলছে বালু ও মাটি কাটার উৎসব। এতে চরম বিপদে পড়েছে সংশ্লিষ্ঠ এলাকার কৃষক,আবাদকৃত ফসল,গ্রামীন রাস্তা-ঘাট। ঝুতিতে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযান পরিচালনা করছে, বলেন অভিযোগ করছেন অনেকে।

সরজমিনে শিবনগর ইউনিয়নের নদী ঘেষা রাজারামপুর গ্রামে গিয়ে দেখা যায়। স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী তার নিজের জায়গায় মাটি কাটছেন। সেখানে তিনি তার নিজের জায়গা প্রায় ৮ফিট গভীর করে মাটি ও বালি কেটে বিক্রয় করছেন। সেই বালি ও মাটি বহনকারী ট্রাক্টর দিয়ে পাশের জমির মালিকের চাষকৃত ভুট্টা ক্ষেত ও গাছ লাগানো বাগান ধ্বংস করছেন। সেই সাথে পাশে থাকা বিদ্যালয়ের ওয়াল ও গাছ নষ্ট করেছেন। বিদ্যালয়টির সীমানা প্রাচির না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে ঝুকিতে। বিয়টি নিয়ে রাজারামপুর সফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ গ্রামের ৭ জন কৃষক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দ্বায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে একবার উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে পাঠিয়েছিলেন এর পর আর কোন পদক্ষেন নেন নাই বলে জানান, শিক্ষক ও ভুক্তভোগী ফজলুর রহমান। পরে তিনি আবার তার জায়গায় গাছ রোপন করেছেন।

অপরদিকে আলাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তার নিজ পুকুরের মাটি কেটে নিচু জমি ভরার করবে বলে ভুমি অফিসের অনুমোতি নিয়ে পুকুর থেকে মাটি না কেটে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রয় করছেন। এমন দৃশ্য দেখা যায় খয়েরবাড়ী,দৌলতপুর ইউনিয়নের নদী ঘেষা এলাকা গুলোতে।
সংশ্লিষ্ট্য এলাকার মানুষের একটাই দাবি তাদের কৃষি জমি, ফসলের মাঠ ও যাতায়াতের রাস্তা ধ্বংস রোধে প্রশাসন
যেন তৎপর হয়। তারা আতংঙ্ক নিয়ে বলেন আর যদি রক্ষক ,ভক্ষকের রুপ ন্যায় তাহলে আমরা যাবো কোথায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park