1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (টার্ম ২০২৬-২০২৭) নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকালে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ এরশাদ আলী এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে কর্মচারী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park