1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা-৪ আসনে সাধারণ জনগণের জন্য হটলাইন চালু আজিজুল বারী হেলালের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহানা রানা)

সকল সমস্যার সমাধান, অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।আজিজুল বারী হেলাল”। হটলাইন নাম্বার. 01973-667466..খুলনা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল (তিনি) রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার জনগণের জন্য একটি বিশেষ হটলাইন নাম্বার চালু করেছেন।এই নাম্বারে আপনি সকল ধরনের সমস্যা — জমি সংক্রান্ত, চাঁদাবাজি, নেতাকর্মীর অত্যাচার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—এর সমাধান পাবেন। যদি কেউ আপনার ক্ষতি করতে চায়। সরাসরি এমপি আজিজুল বারী হেলালকে জানান। ইনশাআল্লাহ, তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।আজিজুল বারী হেলাল বলেন আপনি একা নন। আমি আপনার পাশে আছি। যে কোন সময়, যে কোন সমস্যায়।কল করুন। আমি শুনব, দেখব এবং ব্যবস্থা নেব।হটলাইন চালু -এ বিষয় -রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য বলেন- আজিজুল বারী হেলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের ঘাটভোগ ইউনিয়নের (হিন্দু ধর্মের) সকল সাধারণ মানুষের জন্য একটা আশার আলো। তিনি বলেন এই নাম্বারটা আমাদের এলাকার সাধারণ মানুষের জন্য একটা জীবনরেখা। অন্যদিকে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, তেরখাদা উপজেলা বিএনপি সাবেক সদস্য এসকেন শেখ বলেন.নেতারা কথা বলেন, কাজ করেন না। কিন্তু আমাদের আজিজুল বারী হেলাল ভাই বলেছেন।আমি ব্যবস্থা নেব।আমরা বিশ্বাস করি তিনি সকল সাধারণ মানুষের জন্য কাজ করবেন ও কথা রাখবেন। সতর্কবার্তা হিসেবে-আজিজুল বারী হেলাল স্পষ্ট ভাষায় বলেন-যে কোন ধরনের হুমকি, চাঁদাবাজি, জমি দখল, নেতাকর্মীর অত্যাচার। সরাসরি আমাকে জানান। আমি আইন-।শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেব। তিনি বলেন -আমার কথা নয় আমার কাজের ফলাফল দেখবেন।নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সতর্কবার্তা_নাম্বারটি সেভ করুন-01973-667466.শুধু সমস্যা নয় — ভালো কাজের জন্য পরামর্শও নিতে পারেন। এই নাম্বারে কল করলে আপনার পরিচয় গোপন রাখা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park