1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়া ফুলতলা খুলনা ৫ আসনে সনাতনীদের ভোটে ধানের শীষের বিজয়।
এমনটি আখ্যায়িত করে বিএনপির অনেক বড় বড় নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বাস্তবেও তাই। আওয়ামী দুর্গে, বিএনপির হানা। তবে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভরাডুবি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশীর ভাগ নারীরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা লাইনে প্রতিটি কেন্দ্রে সনাতনীদের উপস্থিতিতে ভোট প্রদান। যার প্রমাণ রয়েছে ফলাফল সিটে। বিশ্বাস, ভালোবাসা ও আস্থার জায়গা থেকে এর বিকাশ ঘটেছে এমনটি দাবি অনেক নেতা কর্মীর।
এখন প্রশ্ন কি কারণে এত জয় জয়াকর? আর এর নেপথ্যে কারা? এ ভালোবাসা ও আস্থা ধরে রাখার উপায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে আমরা। এ নিয়ে কথা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সাথে। তিনি বলেন সংখ্যালঘু কিছু নেই। আমরা সবাই বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই। একই জনপদে সুখে দুঃখে বসবাস মোদের। আর আজীবন এ ভাবে মিলে মিশে থাকতে চাই। আমাদের আচারণ ও আশ্বাসে এক মত তারা। যে কারণে ভোট দিয়ে সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তিনি আরো বলেন বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জীবন দিয়ে হলেও সূখে দুখে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপিও। অপর এক প্রশ্নের জবাবে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট খুলনা জেলার আহ্বায়ক বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক নিত্যানন্দ মন্ডলের তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের আস্থা ফিরাতে ও জাতীয়তাবাদী দল বিএনপির ছায়া তলে আনতে দির্ঘ দিন ধরে কাজ করে আসছি। উপজেলা বিভিন্ন এলাকায় সনাতনী সমাবেশ, হিন্দু সম্প্রদায়ের আচারানুষ্ঠানে অংশগ্রহণ, মতুয়া মহাসমাবেশসহ নানা ভাবে হিন্দুদের সংগঠিত করা হয়েছে। বান্দা কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত মতুয়া মহাসমাবেশে হাজার হাজার মতুয়া সংঘের ভক্ত বৃন্দের উপস্থিতিতে ওড়াকান্দি শ্রীধামের মতুয়‍্যাচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নিজেই হাজির হয়ে এবারের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিতে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। যে কারণে সনাতনীরা আস্থার জায়গা হিসেবে বিএনপিকে বেছে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেছে। আর এ আস্থা ধরে রাখতে তাদের প্রতি ভালোবাসা ও সুখে দুখে পাশে থাকতে হবে। এ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park