1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

দিঘলিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, নৌবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়াটি সেনহাটি টিটিসি কলেজ এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, দুই নম্বর গেট, পথের বাজার, দিঘলিয়া সদর, বারাকপুর, কামারগাতি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দিঘলিয়া সদর এলাকায় এসে শেষ হয়।

এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনীর সদস্য, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী মহড়ার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হয় এবং নির্বাচনকেন্দ্রিক যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনীর প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় জনগণ যৌথ বাহিনীর মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park