1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও নতুন সদস্য বরণ সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও নতুন সদস্য বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবে সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং মোঃ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মহসিন উদ্দিনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধি মোঃ সোহাগ বিশ্বাসকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় বিজিবি, পুলিশ ও আনসার সহ সকল বাহিনীর সাথে সমন্বয় এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, প্রচার সম্পাদক বেনজির আহমেদ মুকুল, সদস্য জাহিদ হাসান। সভার সমাপনী বক্তব্যে সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সাংবাদিকদের দল মত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park